হৃদরোগ
বুক ধড়ফড় এবং উচ্চ রক্তচাপ: কখন সতর্ক হবেন এবং কী করবেন?
14 Aug, 2026
হার্ট অ্যাটাকের (Post MI) পর সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে সঠিক চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং লাইফস্টাইল পরিবর্তন অত্যন্ত জরুরি। ব্লক বা স্টেন্ট (Ring) বসানোর পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ সেবন করতে হবে। সামান্য অবহেলাও পুনরায় অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। তাই এনজাইনা বা বুকে ব্যথার মতো লক্ষণগুলো নিয়মিত পর্যবেক্ষণ করুন, দুশ্চিন্তামুক্ত থাকুন এবং লাইফস্টাইল গাইডলাইন মেনে চলে নিজের হার্টকে সুরক্ষিত রাখুন।
অনেকেই হঠাৎ বুক ধড়ফড় (Palpitation) করা বা বুকে অস্বস্তি অনুভব করাকে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে ভুল করেন। কিন্তু এটি হতে পারে উচ্চ রক্তচাপ (Hypertension) বা অন্য কোনো জটিল হৃদরোগের পূর্বলক্ষণ।
উচ্চ রক্তচাপ ও বুক ধড়ফড়ের সম্পর্ক:
রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে হার্টকে শরীরে রক্ত পাম্প করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এর ফলে হার্টবিট অনিয়মিত হয়ে যেতে পারে এবং বুক ধড়ফড়ানির সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে এই অবস্থা অবহেলা করলে হার্টের ভালভের রোগ (Valvular disease) বা এনজাইনার মতো সমস্যা দেখা দিতে পারে।
কখন দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন?
- যদি বুক ধড়ফড়ানির সাথে মাথা ঘোরা বা প্রচণ্ড দুর্বলতা (Low BP) থাকে।
- যদি বুক ধড়ফড়ের সাথে হালকা বা তীব্র বুকে ব্যথা (Chest pain) অনুভূত হয়।
- যদি সামান্য হাঁটাচলা করলেই শ্বাসকষ্ট শুরু হয়।
উচ্চ রক্তচাপ একটি 'নীরব ঘাতক'। তাই নিয়মিত রক্তচাপ মাপুন, লবণ খাওয়া কমান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। সুস্থ হার্টই দীর্ঘ জীবনের চাবিকাঠি।